
“শিশুবিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহায়েল পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শাখার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট মু মামুনুর রশিদ পাটোোয়ারী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 


















