রংপুর ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা সভা ও আইটিইটি কমিটির সংবর্ধনা শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি 

জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা

  • আবেদ আলী
  • Update Time : ০৭:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৩৩ Time View

আবেদ আলী : নীলফামারীর জলঢাকা উপজেলার গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি এটিএম আউয়াল বিএসসিকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা প্রদান করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

​এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ।

​পরে প্রধান শিক্ষক হামিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং একটি সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী এবং কৈমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন।

​মতবিনিময় সভায় বক্তারা বলেন, একজন দক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এটিএম আউয়াল বিএসসি সভাপতি নির্বাচিত হওয়ায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক চালচিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিচালনা পর্ষদ ও শিক্ষকসমাজ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​সংবর্ধনার জবাবে নবনিযুক্ত সভাপতি এটিএম আউয়াল বিএসসি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সাথে পালন করব। শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজনের পরামর্শ ও সহযোগিতায় এই বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Popular Post

ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা

Update Time : ০৭:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬