রংপুর ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলঢাকায় গোপাল ঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি এটিএম আউয়ালকে শিক্ষক-কর্মচারীদের বরণ ও সংবর্ধনা জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বারোপ নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা সভা ও আইটিইটি কমিটির সংবর্ধনা শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি 

জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাইদুল হাসান : নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে কন্যাশিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

কন্যাশিশুদের শিক্ষা নিশ্চিত করা, তাদের প্রতি বৈষম্য দূর করা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টির গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

Popular Post

ডোমারে দুরারোগ্য রোগে আক্রান্ত স্বপন মিয়ার বাঁচার আকুতি, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা

জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Update Time : ০৭:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬