রংপুর ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

জলঢাকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

আল ইকরাম বিপ্লব: নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর দেশীবাই বসুনিয়াপাড়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ অন্তত ৩ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উত্তর দেশীবাই বসুনিয়াপাড়ার মৃত নছর উদ্দিনের ছেলে জোবাইদুল ইসলাম (৫৭), আবু বকর সিদ্দিক (৪০) ও রাশেদা বেগম (৫৫)। আহতদের মধ্যে জোবাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জোবাইদুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জোবাইদুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে বাড়ি থেকে জমির দিকে যাওয়ার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার পথরোধ করে হামলা চালায়। এসময় তাকে বাঁশের বাকল, লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হলে তার ডান হাতের কব্জির উপরের হাড় ভেঙে যায়।
তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে আবু বকর সিদ্দিকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং রাশেদা বেগমের হাত ও চোখের নিচে জখম হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা আহতদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে জোবাইদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে নজরুল ইসলাম, জবেদুল ইসলাম, জহুরুল ইসলাম, কামরুজ্জামান, কমলা বেগম, জনি বেগম, রানা হোসেন, লিজা বেগম ও নুরবানুসহ কয়েকজনকে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা হলে তিনি বলেন , অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জলঢাকায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত ৩

Update Time : ১০:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬