রংপুর ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

জলঢাকায় ৩২টি মটরসাইকেল জব্দ ॥ পিতা-পুত্র আটক

নীলফামারীর জলঢাকায় দেশী-বিদেশীসহ ৩২টি মটরসাইকেল জব্দ করেছে থানাপুলিশ। রবিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারের আব্বাস আলীর ওয়ার্কশপের ৩টি গোডাউন থেকে দেশী-বিদেশী ৮০ থেকে ১৫০ সিসিসহ ৩২টি মটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আব্বাস আলীর ওয়ার্কশপে অভিযান চালিয়ে মটরসাইকেলসহ আব্বাস আলীসহ তার পুত্র এলাম ইসলামকে আটক করা হয়। থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম সাংবাদিকদের জানান সম্প্রতি কুখ্যাত মটরসাইকেল চোর ও বিভিন্ন মামলায় অভিযুক্ত শাহিন ইসলামকে আটকের পর চারদিনের তাকে রিমান্ডে আনলে তার জবানবন্দী অনুযায়ী আমরা এ অভিযান চালিয়ে আব্বাস আলীর ৩টি গোডাউন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মটরসাইকেল জব্দসহ তাদেরকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে যে, আব্বাস আলী মটরসাইকেল সার্ভিসিং এর আড়ালে চোরাই মটরসাইকেল কিনে তার মালামাল খুলে বিক্রি করে আসছিল। মটরসাইকেলের কাগজপত্র যাচাইপূর্বক তার প্রকৃত মালিককে এসব গাড়ী হস্তান্তর করা হবে।  আব্বাস আলী ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।  #

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জলঢাকায় ৩২টি মটরসাইকেল জব্দ ॥ পিতা-পুত্র আটক

Update Time : ০১:২৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬