রংপুর ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর হামলা, আহত ৫

স্টাফ রিপোর্টার:
নীলফামারীর জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর দেশিবাই এলাকার প্রয়াত নছর উদ্দিনের ছেলে জোবায়দুল ইসলামের সঙ্গে প্রতিবেশী প্রয়াত ঘুমারু মামুদের ছেলে নজরুল ইসলাম (৪৫), জবেদুল ইসলাম (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জবেদুল ইসলামের ছেলে কামরুজ্জামানের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা চলছিল। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন দুপুরে জোবায়দুল ইসলাম ধান মাড়াইয়ের কাজে জমির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বসুনিয়াপাড়ার মিনহাজুলের রাস্তার পাশের আঙ্গিনায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় জোবায়দুল ইসলামকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন প্রয়াত লেবু মিয়ার স্ত্রী রাশেদা বেগম, আবু বক্কর সিদ্দিক, তার স্ত্রী তাহেরা বেগম, জোবায়দুল ইসলাম ও তার স্ত্রী কুলছুম আক্তার। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জোবায়দুল ইসলামের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হামলাটি পূর্বপরিকল্পিত ছিল বলে তাদের ধারণা। এ ঘটনায় জোবায়দুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন মামলা রেকর্ড হয়েছে, আসামী গ্রেফতারের প্রস্তুতি চলছে।
Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জলঢাকায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের ওপর হামলা, আহত ৫

Update Time : ০১:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬