নীলফামারী জলঢাকায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে মনোরম ও উম্মুত পরিবেশে লাইফ লাইন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।
আজ ১৯শে মে মঙ্গলবার দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মমিনুর কমপ্লেক্সের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাইফ লাইন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা রেজাউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৩ সংসদীয় আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, প্রেসক্লাব সভাপতি ও নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন লাইফ লাইন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আশিফ ইকবাল। বক্তব্য রাখেন মীরগঞ্জ ইউনিয়ন আমীর রেজাউল করিম বিএসসি, মির্জা জিকরুল হক, হামিদুল হক, আজগার আলী প্রমুখ। লাইফ লাইন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, ৭জন অংশীদারত্বের সমন্বয়ে অত্যাধনিক আধুনিক প্রযুক্তিগত এবং মানসম্মত চিকিৎসক দ্বারা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচালক আসিফ ইকবাল জানান, এ অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীসহ সাধারণ মানুষ গুরুতর অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে যান। এতে যাতায়াতে মারাত্মক ভোগান্তি ও বিড়ম্বনার সৃষ্টি হয়। তাই এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার বিষয়টি বিবেচনা করে মীরগঞ্জ ইউনিয়নের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে এ লাইফ লাইন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি প্রতিষ্ঠিত করা হয়েছে।
আশা রাখি এ অঞ্চলের মানুষ এ হাসপাতাল থেকে সুস্থ ধারা চিকিৎসা সেবা পাবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বলেন, মীরগঞ্জ ইউনিয়নটির মত একটি প্রত্যন্ত অঞ্চলে এ রকম একটি আধুনিক প্রযুক্তিগত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হবে তা সত্যিই প্রসংশনীয়। আমি এ হাসপাতালটির উত্তর উত্তর সফলতা কামনা করছি সেই সঙ্গে প্রত্যাশা করছি এ ডায়াগনস্টিক সেন্টার থেকে এ অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও উদীয়মান সমাজকর্মী সেলিম রেজা।