রংপুর ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

রউকের চেয়ারম্যান হলেন জলঢাকার কৃতি সন্তান শামসুজ্জামান শামু

জলঢাকার কৃতি সন্তান, বিএনপির ত্যাগী ও জননন্দিত নেতা শামসুজ্জামান শামু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় জলঢাকাসহ সমগ্র রংপুর বিভাগের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সততা, নিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবেই সরকারের পক্ষ থেকে তাঁর হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁর এ নিয়োগকে শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জলঢাকাবাসীর জন্যও একটি গৌরবময় সাফল্য হিসেবে দেখছেন অনেকে।

রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা শামসুজ্জামান শামু সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে রউকের চেয়ারম্যান পদে তাঁর নিয়োগের খবরে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন তিনি।

সচেতন মহলের প্রত্যাশা, তাঁর দূরদর্শী নেতৃত্ব, কর্মদক্ষতা ও উন্নয়নমুখী পরিকল্পনার মাধ্যমে রংপুর অঞ্চল আরও আধুনিক, পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরায়ণের পথে এগিয়ে যাবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শামসুজ্জামান শামুর সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া ও শুভকামনা জানিয়েছেন জলঢাকাবাসী।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

রউকের চেয়ারম্যান হলেন জলঢাকার কৃতি সন্তান শামসুজ্জামান শামু

Update Time : ১২:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬