রংপুর ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত গুণী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা, নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জলঢাকায় পানিতে পড়ে শিশুমৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের; সুষ্ঠু তদন্তের দাবি জলঢাকায় শিশু খাদিজার মৃত্যু: পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ, সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নীলফামারীর ডোমারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মো. জাকির ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
Advertisement
Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ডোমার থানার সীমান্ত পিলার ৭৭৮/৮-এস থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌরাঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহলদল।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালাপাড়া বিওপির টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে চৌরাঙ্গী মোড় এলাকায় আসছে। পরে সুবেদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে কৌশলগত অবস্থান নেয়।

Advertisement

ভোর সাড়ে ৪টার দিকে সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

Advertisement

আটক জাকির ইসলাম ডোমার উপজেলার গোমনাতি মৌজার মৃত বশির উদ্দিনের ছেলে।

পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার করা মাদক ও মোটরসাইকেলসহ মোট জব্দমূল্য ১ লাখ ১৩ হাজার টাকা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্যের অবৈধ চোরাচালান ও বিস্তার রোধে সীমান্ত এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ৫১ বিজিবি।

Advertisement
Popular Post

জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা

ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Update Time : ০৪:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬