রংপুর ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

দলীয় সূত্রে জানা যায়, কাফরুল পশ্চিম থানা এলাকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তার। তিনি নির্ধারিত সময়েই রওনা দেন। তবে যাত্রাপথে হঠাৎ বমি করেন এবং দুর্বলতা অনুভব করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতারা জানান, অসুস্থতার কারণে তাকে তাৎক্ষণিকভাবে বিশ্রামে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

দলটির নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি অংশ নিতে পারেননি। নেতাকর্মী ও সমর্থকদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, দলীয় নেতাকর্মীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকেন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে দলীয় মহলে উদ্বেগ দেখা দিলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরবেন।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

হঠাৎ অসুস্থ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

Update Time : ০৭:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬