
আবেদ আলীঃ নীলফামারীর জলঢাকায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের কার্যকরী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকাল ৫টায় জলঢাকা পৌরসভা সংলগ্ন ডালিয়া রোড বালাগ্রাম আউলিয়াখানা মন্তেরডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
আউলিয়াজানা খাল খনন বাস্তবায়ন কমিটির আয়োজনে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, জলঢাকা উপজেলার আউলিয়া খানার নালা ভরাট হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে আউলিয়া খানায় কোনো আবাদ হয় না বরং আবাদ নষ্ট হয়ে যায় এবং এতে জমির মালিকগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই দ্রুত আউলিয়া খানার ফসল রক্ষায় খাল (নালা) খনন করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জলঢাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, জামায়াত নেতা জয়নাল আবেদীন, তরুণ দলের সভাপতি ওমর ফারুক সাবু ও মানবাধিকার কর্মী আলামিন প্রমুখ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ কৃষকবৃন্দ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
আবেদ আলী 








