রংপুর ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত পেশাগত সমস্যা ও দাবি তুলে ধরলেন আইনজীবীরা, সমাধানে সংশ্লিষ্ট পর্যায়ে কথা বলার আশ্বাস তুহিনের ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবন; ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে জামায়াতের গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন জলঢাকায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন মাদকের ভয়াল থাবা ও আমাদের বিষণ্ন ভবিষ্যৎ জলঢাকা রিপোর্টার্স ইউনিটির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জলঢাকায় আউলিয়াখানা নদী খনন করে চাষাবাদ জমি রক্ষার্থে মানববন্ধন ১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া: ডিমলার শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমিক ভবনের উদ্বোধন

১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবন; ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.2.8.2.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

নীলফামারীর পলাশবাড়ী ডিগ্রি কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ভবনটি বাস্তবায়িত হলে কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ সভাপতিত্ব করেন এবং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জগদীশ চন্দ্র রায় সঞ্চালনা করেন।
শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন জরুরি: তুহিন
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলাশবাড়ী ডিগ্রি কলেজের এই নতুন ভবন শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করবে। ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে আমরা কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ এবং প্রকৌশলী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন।
এ সময় জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির সদস্য প্রবীর গুহ রিন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী,নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সহ-সভাপতি রাকু ইসলাম,জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনোসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হবে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবন; ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন

Update Time : ০১:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬