রংপুর ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮

সড়ক দুর্ঘটনায় আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​পুলিশ সূত্রে জানা যায়, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে ‘গার্ড অব অনার’ প্রদানের উদ্দেশ্যে জেলা পুলিশ লাইনস থেকে একটি দল বাঞ্ছারামপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভেলানগর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে পুলিশের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের জমিতে উলটে পড়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন:

  • ​নায়েক জুয়েল মিয়া (গুরুতর)
  • ​কনস্টেবল শরিফ (গুরুতর)
  • ​এএসআই নিজাম
  • ​কনস্টেবল মহিউদ্দিন
  • ​কনস্টেবল মেহেদী হাসান
  • ​কনস্টেবল জহির রায়হান
  • ​কনস্টেবল আব্দুস সালাম
  • ​কনস্টেবল মাইনুল হাসান

​দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে নায়েক জুয়েল ও কনস্টেবল শরিফের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

​নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

প্রতিমন্ত্রীকে ‘গার্ড অব অনার’ দিতে গিয়ে গাড়ি উলটে আহত ৮

Update Time : ০২:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬