জয়নাল আবেদীন হিরো, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুরে ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদার রহমান তৌহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে শহরে অবস্থিত তার নিজ হোটেল থেকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌহিদার রহমান তৌহিদের বিরুদ্ধে চারটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 


















