
রাশেদুজ্জামান সুমন
নীলফামারী জলঢাকায় বুড়ি তিস্তা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে পাইপ ভেঙ্গে দিলেন সহকারী কমিশনার (ভূমি )। বুধবার বিকেলে উপজেলার গুলমুন্ডা ইউনিয়নে ঘাটের পাড়ে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। স্হানীয়রা জানান গত তিন দিন ধরে ওই এলাকায় নদীতে একটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলোন করে আসছিল কিছু অসাধু লোকজন। এতে পাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি মারাত্মক হুমকির মুখে পড়ে। যেকোন মুহূর্তে নদী গর্ভে যেতে পারে তাদের বসতভিটা। তাই তারা সাংবাদিক সহ মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট এস ও একরামুল হক ও উপজেলা প্রশাসনকে অবগত করলে। সহকারী কমিশনার( ভূমি ) মোল্লা ইফতেখার আহমেদ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিনের পাইপ ভেঙ্গে দেয়। এর আগে এসিল্যান্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মেশিনের লোকজন। মোল্লা ইফতেখার আহমেদ সাংবাদিকদের বলেন, আসলে এই জায়গাটা ঝুঁকিপূর্ণ আর এখন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল। আমারা বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে লোক পাঠিয়ে মেশিন বন্ধ করতে বলেছিলাম কিন্তু তারা কথা শোনেনি। তাই তাদের পাইপ আইন অনুযায়ী ভাঙ্গা হয়েছে। এই অবৈধ বালু ব্যাসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রাশেদুজ্জামান সুমন, নির্বাহী সম্পাদক, 


















