রংপুর ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নীলফামারীতে ড্যাবের তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত জলঢাকায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানিক উদ্বোধন সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী   নীলফামারী মেডিকেল কলেজে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন জলঢাকায় একগণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মিষ্টি সুরের গানের পাখি দোয়েল ও টুনটুনি সৈয়দপুরে মাদকসহ নারী ব্যবসায়ী আটক ব্যবসায়ীদের সঙ্গে তুহিনের মতবিনিময়, উঠে এলো উন্নয়ন ও সম্ভাবনার কথা

জলঢাকায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানিক উদ্বোধন

মাইদুল হাসান : নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে গতকাল ৩১শে আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জানাতুল ফেরদৌস হ্যাপী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, থানা অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ, জেলা মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক প্রভাষক সাদের হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, নজরুল বর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক মাসব্যাপী নানান প্রতিযোগিতা মুলক কর্মসূচী গ্রহন করেছে। এ সকল প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদয়ালয় ( মাধ্যমিক পর্যায় ) মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অবশ্যই নজরুল সংগীত, নজরুলের নির্বাচিত কবিতা, চিত্রাঙ্গন, একক অভিনয়, একক নিত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তব্য এবং রচনা প্রতিযোগিতা করতে হবে। এ সময় নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, জলঢাকা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠদের জেলা ও বিভাগীয় প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে প্রেরণ করা হবে। আশা রাখি নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জলঢাকা উপজেলার শিক্ষার্থীরা সুনাম বয়ে আনবে এই প্রত্যশা রাখি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে এবং স্থানীয় সংগীত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান।

Popular Post

নজরুল বর্ষ উপলক্ষে নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জলঢাকায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০৪:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬