রংপুর ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

লালমনিরহাটে ঈদ সামনে রেখে মার্কেটে ক্রেতাদের ভিড়, জমজমাট জুতার দোকান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লালমনিরহাটের বিভিন্ন মার্কেট ও শপিংমলে ক্রেতাদের ভিড় বেড়েছে। ঈদের কেনাকাটা করতে প্রতিদিনই শহরের বড় বড় বিপণিবিতান ও মার্কেটে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ।

শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বয়স্করাও উৎসবের আমেজে ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায়। পোশাকের দোকানের পাশাপাশি জুতার দোকানগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেশ চোখে পড়ছে। নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও স্যান্ডেল কিনতে অনেকেই জুতার দোকানে ভিড় করছেন।

ক্রেতারা জানান, ঈদকে সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক ও জুতা কিনতে মার্কেটে এসেছেন তারা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার কাজ এখনই শেষ করতে চাইছেন অনেকেই।
অন্যদিকে ব্যবসায়ীরাও এবারের বিক্রি নিয়ে আশাবাদী। জুতার দোকানদারদের মতে, ঈদকে ঘিরে ক্রেতাদের আনাগোনা বেড়েছে এবং প্রতিদিনই নতুন ডিজাইনের জুতা ও স্যান্ডেলের চাহিদা দেখা যাচ্ছে।

তবে লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্সের কয়েকজন বিক্রেতা জানিয়েছেন, অন্যান্য মার্কেটের তুলনায় সেখানে এখনও বিক্রি কিছুটা কম। তবে ঈদের দিন যত ঘনিয়ে আসবে, ততই ক্রেতাদের উপস্থিতি বাড়বে বলে তারা আশা করছেন।
ব্যবসায়ীদের মতে, গত কয়েক দিনের তুলনায় বর্তমানে বিক্রি বৃদ্ধি পেয়েছে এবং সামনে আরও বাড়বে। ঈদকে ঘিরে ভালো বেচাকেনা হবে বলেও তারা প্রত্যাশা করছেন।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

লালমনিরহাটে ঈদ সামনে রেখে মার্কেটে ক্রেতাদের ভিড়, জমজমাট জুতার দোকান

Update Time : ০৮:৩৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬