রংপুর ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু বক্কর সিদ্দিকের

স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন এক সময়ের ছাত্রনেতা ও স্থানীয়ভাবে পরিচিত মুখ আবু বক্কর সিদ্দিক (বাক্কার)।

তিনি বর্তমানে আদিতমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এখনো উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবে শিগগিরই তফসিল ঘোষণা হতে পারে বলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লালমনিরহাট জেলার গুরুত্বপূর্ণ উপজেলা আদিতমারী বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন ও সংগ্রামে অবদান রাখার জন্য পরিচিত।

ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এ উপজেলার মানুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য। তবে স্থানীয়দের মতে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন খাতে এখনো অনেক পিছিয়ে রয়েছে এই উপজেলা।

স্থানীয়দের অনেকেই মনে করেন, আদিতমারীকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পিত উন্নয়ন জরুরি। এমন প্রেক্ষাপটে উপজেলা পরিষদ নির্বাচনে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আবু বক্কর সিদ্দিক (বাক্কার) ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় স্থানীয় ভোটারদের মধ্যেও আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি অংশ মনে করেন, তিনি নির্বাচনে প্রার্থী হলে এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেতে পারেন।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক (বাক্কার) বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলে স্থানীয় সরকার নির্বাচনেও জনগণ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবেন। সেই প্রত্যাশা থেকেই তিনি আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, জনগণের সমর্থন পেলে আদিতমারী উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান এবং এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ আবু বক্কর সিদ্দিকের

Update Time : ০৬:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬