রংপুর ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ

  • আবেদ আলী
  • Update Time : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩২ Time View
Advertisement

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় জমি দখলের চেষ্টায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাঠালী ইউনিয়নের উত্তর দেশীবাই বিন্যাবাড়ী বাজার ক্যানেল সংলগ্ন এলাকার নূরনবী ইসলাম গতকাল থানায় এই অভিযোগ করেন।

Advertisement

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, নূরনবী ইসলাম দলিল নং ১১৭০ গত ০২/০২/২০২৬ খ্রিষ্টাব্দে ০.৫০ (শূন্য দশমিক পাঁচ শূন্য) শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দীর্ঘ দিন ধরে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অফিস স্থাপন করে শান্তিপূর্ণভাবে দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পক্ষ অফিসটি ভাঙচুর করে ওই জমি জবরদখলের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Advertisement

​অভিযোগে আরও বলা হয়, গত ১১/১১/২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল আনুমানিক ৪টার দিকে বিবাদীরা দলবদ্ধ হয়ে নূরনবীর মালিকাধীন জমিতে অবস্থিত শ্রমিক দলের অফিস ভাঙচুর ও জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় নূরনবী বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও বিবাদীরা প্রকাশ্যেই বিভিন্ন ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি প্রদান করছে বলে তিনি অভিযোগ করেন।

Advertisement

​এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী নূরনবী ইসলাম জলঢাকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ

Update Time : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬