রংপুর ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

Advertisement

মোঃ রুহুল আমিন রাসেল: ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের প্রস্তাব বাতিলসহ পেশাগত অধিকার, মর্যাদা ও জীবিকার নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতির লালমনিরহাট জেলা শাখার নেতারা।

Advertisement
Advertisement

সোমবার (১৬ নভেম্বর) সকালে ডিসি অফিসের সামনে এক সংবাদ সম্মেলন করেন জেলার সকল কাজী।

Advertisement

সংবাদ সম্মেলনে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর নতুন খসড়ায় বিদ্যমান নিয়োগ কাঠামো পরিবর্তন করে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Advertisement

এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

কাজী সমিতির দাবি, দেশে নিকাহ রেজিস্ট্রাররা কোনো সরকারি বেতন-ভাতা পান না। বিবাহ ও তালাক নিবন্ধনের জন্য নির্ধারিত ফির ওপর নির্ভর করেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, একজন নিকাহ রেজিস্ট্রারের বার্ষিক গড় আয় প্রায় এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা।

অর্থাৎ মাসিক গড় আয় প্রায় আট হাজার ৩০০ থেকে ১০ হাজার টাকা। কোনো কোনো এলাকায় এ আয় ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে একই এলাকায় একাধিক কাজী নিয়োগ করা হলে তাঁদের আয় কমে গিয়ে জীবিকা সংকট তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিবাহ ও তালাক নিবন্ধন শুধু দাপ্তরিক কাজ নয়; এটি পবিত্র ইসলামী শরিয়তের গুরুত্বপূর্ণ বিধান এবং মুসলিম পারিবারিক জীবনের মৌলিক বিষয়। এ কাজে নিয়োজিত ব্যক্তিদের ইসলামী শরিয়ত, ইজাব-কবুল, দেনমোহর, তালাক ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা প্রয়োজন। শুধু সাধারণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে নিবন্ধন কার্যক্রমে শরিয়তগত ভুল, আইনি জটিলতা ও পারিবারিক সংকট তৈরির আশঙ্কা রয়েছে।

সমিতির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদ্যমান নিকাহ রেজিস্ট্রার নিয়োগ কাঠামো বহাল রাখা ও একাধিক কাজী নিয়োগের প্রস্তাব বাতিল, মৃত্যু বা অবসরজনিত কারণে পদ শূন্য হলে যোগ্যতা যাচাই করে সরকারি নিয়মে নিয়োগ প্রদান, নিয়োগের ক্ষেত্রে ইসলামী শরিয়ত ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নিশ্চিত করা, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বর্তমান বাজারদর, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি করা।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, নিকাহ রেজিস্ট্রারদের দাবি কোনো বিশেষ সুবিধা আদায়ের জন্য নয়; বরং তাঁদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত পেশাগত অধিকার, ন্যায্য মর্যাদা ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রস্তাবিত বিধিমালা বাস্তবায়িত হলে সারাদেশে কর্মরত হাজার হাজার নিকাহ রেজিস্ট্রার ও তাঁদের পরিবার জীবিকা সংকটে পড়তে পারেন।

এ অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি প্রস্তাবিত বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বিধিমালার একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগসংক্রান্ত প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থায় শরিয়তসম্মত যোগ্যতা, স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সমাবেশসহ সারাদেশে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কাজী সভাপতি জানায় রেজিস্ট্রি ফি লাখে ১৪০০ টাকা করা ছিল সেটি এখন বাড়িয়ে ২০০০ টাকা করার প্রস্তাব রাখেন তিনি এবং তিনি আরো জানায় ওয়ার্ড ভিত্তিক নয় ইউনিয়ন ভিত্তিক কাজ করতে চান তারা। তিনি আরো জানান এই কাজের লাইসেন্স তাদের কাছ থেকে হস্তান্তর করা যাবেনা তারা বলে তাদের মৃত্যুর পর যেন এই কার্যক্রম তাদের সন্তানরা পরিচালনা করতে পারেন এমনটি দাবি করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজী) সমিতি, লালমনিরহাট জেলা শাখার সভাপতি স্বাক্ষর করেন।

Advertisement

Popular Post

Update Time : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬