রংপুর ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আল ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় নিখোঁজের একদিন পর মমিনুর ইসলাম (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠালী ইউনিয়নের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মমিনুর ইসলাম গত শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার কাঠালী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় হামিদুল মেম্বারের বাড়ির পাশে দিনাজপুর ক্যানেলের পূর্ব পাড়ের একটি ধানক্ষেতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জলঢাকা থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত মমিনুর ইসলাম বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি অবসর সময়ে সে অটোভ্যান চালাতো বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতার উপস্থিতির কারণে আইনানুগ কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

জলঢাকায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬