• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
ডোমারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ডিমলায় হামে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত সেপাক টাকরো (কিক ভলিবল) খেলোয়াড়দের সংবর্ধনা ট্রাংকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার জলঢাকায় ৪ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ ডোমারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে ইউএনও শায়লা সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব ৬টি পরিবার সৈয়দপুরে বাসে তল্লাশি: ৪৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য জলঢাকায় ঝড় শিলা বৃষ্টিতে ফসল ও বসতবাড়ির ব‍্যাপক ক্ষতি শিলাবৃষ্টির তান্ডবে ডোমারে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

দুই বেকারিতে অভিযান: ডালডায় মরা ইঁদুর, জরিমানা দেড় লাখ

স্টাফ রির্পোটার / ১৭৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলা শহরের দুটি বেকারিতে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ডালডার ভেতরে মরা ইঁদুর পাওয়া এবং পণ্যের মেয়াদে জালিয়াতি করার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়।

​রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার দৌলতদিয়াড় ও রেলগেট এলাকায় এই তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

​ডালডায় মরা ইঁদুর, অগ্রিম তারিখের খেলা

​অভিযান চলাকালীন ‘মৌসুমী ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে ভয়াবহ চিত্র দেখা যায়। সেখানে খাবার তৈরিতে ব্যবহৃত ডালডার ভেতরে পড়ে ছিল মরা ইঁদুর। শুধু তাই নয়, খাবারে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার মেশানো হচ্ছিল। এছাড়া আগামীকালকের তারিখ দিয়ে আজকের খাবার প্যাকেটজাত করার প্রমাণও পান কর্মকর্তারা। এই গুরুতর অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​বাসি পাউরুটি নতুন প্যাকেটে

​অন্যদিকে, রেলগেট এলাকার ‘অনন্যা ফুড প্রোডাক্টস’ নামের অন্য একটি প্রতিষ্ঠানে দেখা যায় ভিন্ন জালিয়াতি। সেখানে বাজার থেকে তুলে আনা মেয়াদোত্তীর্ণ বাসি পাউরুটিগুলো প্যাকেট খুলে আবার নতুন করে প্যাকিং করা হচ্ছিল। এই অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মো. সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​প্রশাসনের বক্তব্য

​অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সজীব পাল জানান, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই অভিযান চালানো হয়েছে। দোষী প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

​এই অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category