রংপুর ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

জরুরি ভিত্তিতে ২,৭০১ কনস্টেবল নিয়োগ, বদলাচ্ছে পদায়ন নীতিমালা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৮০ Time View

পুলিশ বাহিনীর জনবল সংকট কাটাতে দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর করতে এই জরুরি নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। খুব শিগগিরই প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশ প্রশাসনে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অতীতে ওসি ও এসপি পদে লটারির মাধ্যমে পদায়নের যে পদ্ধতি চালু ছিল, তা বাতিল করা হয়েছে। এখন থেকে কর্মকর্তাদের সার্ভিস রেকর্ড, পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়া জেলা পুলিশ সুপারদের ক্ষেত্রে রাজনৈতিক প্রটোকল পরিহার করে কেবল বিধিবদ্ধ প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া কিছু মামলায় বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের আসামি করার বিষয়ে মন্ত্রী বলেন, নির্দোষ কাউকে হয়রানির সুযোগ দেওয়া হবে না। তিনি জানান, সংশ্লিষ্ট মামলাগুলো গুরুত্বসহকারে পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আইনের শাসন অক্ষুণ্ণ থাকে এবং কোনো নিরপরাধ ব্যক্তি ভোগান্তিতে না পড়েন।

পাসপোর্ট অফিসে ভোগান্তি কমাতে ‘এনলিস্টেড সহায়তাকারী’ নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাব-রেজিস্ট্রি অফিসের আদলে নিবন্ধিত প্রতিনিধিরা নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে অনলাইনে অভ্যস্ত নন এমন আবেদনকারীদের সহায়তা করবেন। এতে দালালচক্রের দৌরাত্ম্য কমার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বিডিআর বিদ্রোহে স্বাধীন তদন্ত কমিশন
বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, কমিশনের সুপারিশের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ২০০৬ সালে নিয়োগবঞ্চিত সাব-ইন্সপেক্টরদের বিষয়ে আদালতের রায়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে তিনি সতর্ক করে বলেন, পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না। ক্ষমতার অপব্যবহার করলে যেমন পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তেমনি দায়িত্ব পালনে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

জরুরি ভিত্তিতে ২,৭০১ কনস্টেবল নিয়োগ, বদলাচ্ছে পদায়ন নীতিমালা: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ১০:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬