রংপুর ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

জলঢাকায় পুলিশের বড় সাফল্য : ৩২টি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক গ্রেপ্তার

  • আবেদ আলী
  • Update Time : ০১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ১৭৭ Time View

নীলফামারীর জলঢাকায় পুলিশের অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার টেঙ্গনমারী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন পশ্চিম খুটামারা (মমিনটলি) এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্বাস আলী (৫০)।

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির মামলায় আটক শাহিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জলঢাকা থানা পুলিশের একটি দল আব্বাস আলীর গ্যারেজ ও এর পেছনের গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোটরসাইকেল উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরচক্রের কাছ থেকে কম দামে মোটরসাইকেল কিনে আসছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা থাকলেও উদ্ধার হওয়া অধিকাংশ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। এ সময় গ্যারেজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জলঢাকায় পুলিশের বড় সাফল্য : ৩২টি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক গ্রেপ্তার

Update Time : ০১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬