• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকায় সাপের কামড়ে একজনের মৃত্যু  নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ নীলফামারীতে সড়কে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন উপজেলার সোনারায় ইউনিয়নে এসডিএফ কর্তৃক মার্কেট সেডের শুভ উদ্বোধন জলঢাকায় কলেজ ছাত্র পিয়েল হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন বিজিবিতে সুবেদার মেজর পদে পদোন্নতি পেলেন মোবারক হোসেন (লিটন) জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা, নীলফামারী জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড

জলঢাকায় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম শিক্ষক কল্যাণ পরিষদের সংবর্ধনা

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি / ২১৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

জলঢাকায় মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম ( মউশিক ) শিক্ষক কল্যাণ পরিষদের উদ্দ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায়  ২০শে মে বুধবার সকালে পৌরশহরের দক্ষিণ কাজীরহাট মডেল সমজিদে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা মউশিক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ইব্রাহীম খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার হেফাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টার, নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, সহকারী সেক্রেটারি এ.এ.এম মোজাহিদ মাসুম, মউশিক সাধারণ সম্পাদক রুহুল আমিন।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষক কল্যান পরিষদের রবিউল ইসলাম, আবুল কালাম, নুরুজ্জামান খাঁন, শায়েখ আব্দুর রহমান, হালিমুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বলেন, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যম শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ পাচ্ছে।

ইসলামিক নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নের ক্ষেত্রে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সুনাম অর্জনের মাধ্যমে পরিচিত হয়েছে। সুতরাং এ অর্জন ধরে রাখতে হলে শিক্ষকদের আরো দ্বায়িত্বশীল হয়ে শিক্ষার গুনগত মানোন্নয়ন কার্যকারী ভুমিকা রাখবে শিক্ষকরা এমনটাই আশাবাদ ব্যক্ত করছি।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপিকে সংবর্ধনায় ভূষিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ১১টি ইউনিয়নে মউশিক শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল আজিজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category