রংপুর ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস ও ব্যাটারি চুরি ডোমারের চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত বিভিন্ন দেশের নাগরিকের অংশগ্রহণে নীলফামারীতে জেলা ইজতেমা শুরু ডোমার থানা ওসির সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জলঢাকায় পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারীর মাধ্যমে মহিলাকর্মী নিয়োগ বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৬ ডোমারে উদযাপন “ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো” সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে পরিবেশদূষণের দায়ে অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফকে বাধা দিল বিজিবি

Advertisement
Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কয়েকজন ভারতীয় নাগরিকের সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি পোঁতার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

Advertisement

জানা গেছে, ৫১ বিজিবির অধীনস্থ পাটগ্রাম সীমান্তের ৮০৬ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা কিছু ভারতীয় নাগরিককে নিয়ে সীমান্তের কাছাকাছি এলাকায় বাঁশের খুঁটি পুঁততে আসে। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে বাধা দেয়।

Advertisement

এ সময় সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে কথাকাটাকাটি হয়। তবে বিজিবির বাধার মুখে কোনো ধরনের বেড়া নির্মাণ কাজ শুরু করা যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বেড়া নির্মাণের একটি পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। যদিও পরে বিএসএফ দাবি করে, তারা সীমান্তে বেড়া নির্মাণ নয়, বরং ভারতীয় নাগরিকদের জমির সীমানা নির্ধারণের জন্য খুঁটি পুঁততে এসেছিল।

Advertisement

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।

Advertisement

Popular Post

সৈয়দপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফকে বাধা দিল বিজিবি

Update Time : ০১:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬