রংপুর ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আবেদ আলী
  • Update Time : ১০:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ২৬২ Time View

নীলফামারীর জলঢাকায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট।

​আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ​ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আমিন,​উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন ও সদস্য সচিব আলমগীর হোসেন, ​উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর হক বাবু, ​উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ, ​উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আমিনুর রহমান ও সদস্য সচিব ইউনুস আলী, ​উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, ​যুবনেতা ওমর ফারুক ছোটবাবু এবং আবু তোরাব ইমন প্রমুখ।

​আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জলঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

Update Time : ১০:৪০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬