রংপুর ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ উপলক্ষে ডোমারে পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

“জনগণ যা চাইবে, সেটাই হবে আইন—নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন”

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, “এক সময় দেশে আওয়ামী লীগ যা বলত, সেটাই ছিল আইন। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করছেন—দেশের জনগণ যা বলবে, যা চাইবে, সেটাই হবে আইন।”
রবিবার (৩১ মে) দুপুরে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৌশলী তুহিন বলেন, “বগুড়ার মানুষ, দিনাজপুরের মানুষ যেটা বোঝে, সেটা আমরা বৃহত্তর রংপুরের মানুষ অনেক সময় বুঝতে পারি না। আমরা এখনো অনেক ক্ষেত্রে অবুঝ রয়ে গেছি। তবে ভবিষ্যতে এ অবস্থার পরিবর্তন হবে বলে আশা করি।”
তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, “যদি আমরা আমাদের দলের যোগ্য প্রতিনিধিদের নির্বাচিত করতে পারি, তাহলে জনগণের দাবি-দাওয়া আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছ থেকেও এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় কাজ আদায় করে নেওয়া যাবে। নীলফামারীর জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”
অনুষ্ঠানে জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বাইসাইকেল, হুইলচেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েল এবং বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি।
জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামান্না ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন এবং জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাহেদুল ইসলাম দোলন, সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Popular Post

সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

“জনগণ যা চাইবে, সেটাই হবে আইন—নীলফামারীতে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন”

Update Time : ১০:২৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬