রংপুর ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ নীলফামারীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী বেইমান–সুবিধাবাদীদের ‘আগাছা’ পরিষ্কারের ডাক, নীলফামারী বিএনপিতে শুদ্ধির বার্তা তুহিনের নীলফামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা জলঢাকায় দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, পরে মিমাংসার দাবি ১শত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলাহাটি দৃষ্টিনন্দন স্টেশন এখন অবহেলিত কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডোমারে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপা গ্রেফতার

জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আবেদ আলী
  • Update Time : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১২৫ Time View

আবেদ আলী : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় আগামী ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (৫ জুন) সকালে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জলঢাকা’র উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ইকবাল জিহাদের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজের প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য দিন দিন হুমকির মুখে পড়ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে এবং রোপণকৃত গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

​আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী পাঁচ বছরে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, খোলা জায়গা ও জনবসতিপূর্ণ এলাকায় ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছগুলোকে রক্ষণাবেক্ষণ ও বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে। পরিবেশবান্ধব ও সবুজ জলঢাকা গড়তে তরুণদের এই সময়োপযোগী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Popular Post

অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার

জলঢাকায় ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Update Time : ১১:৪৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬