রংপুর ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা সভা ও আইটিইটি কমিটির সংবর্ধনা শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময়

বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা সভা ও আইটিইটি কমিটির সংবর্ধনা

দেশের বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমাধানের উপায় নির্ধারণ এবং এ খাতের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে আলোচনা সভা ও ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এএবি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে এএবির আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন এএবির সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এএবি) সদস্যসচিব প্রকৌশলী শাহাদাত হোসেন বিপ্লব এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটিইটির মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন। বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন মোশাররফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন।
এএবির আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মিয়া মুহাম্মদ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সায়েদুর রহমান সায়েদ। ধন্যবাদ জ্ঞাপন করবেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান (চুন্নু)। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব প্রকৌশলী মোহাম্মদ সারওয়ার মাওলা।
আলোচনা সভায় বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, শিল্পের টেকসই উন্নয়ন, সংশ্লিষ্ট খাতের সমস্যা সমাধান এবং প্রকৌশলীদের ভূমিকা নিয়ে আলোচনা করা  হয়েছে।

Popular Post

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধানে আলোচনা সভা ও আইটিইটি কমিটির সংবর্ধনা

Update Time : ১০:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬