রংপুর ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে নীলফামারীতে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রমিলা ফুটবল ম্যাচ জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ নীলফামারীতে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে রূপালী ব্যাংকের প্রচারণা পৌরসভার সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে তিনটি করে মোট ৬টি সড়কবাতি বরাদ্ধ জলঢাকায় ব্র্যাকের ৩৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার পেল ১২৬ জন নীলফামারীতে ৬৬ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় ৯৫ বস্তা অবৈধ সার জব্দ পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক

জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Advertisement

রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে সারাদেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৬ইং।

Advertisement

দিবসটি উদযাপন উপলক্ষে ২৬শে নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্দ্যোগে বনাঢ়্য ‌র‍্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হতে ব্যানার সংবলিত একটি বনাঢ়্য র‍্যালী বের হয় এবং র‍্যালীটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ অডিটোরিয়াম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪-নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।

উপজেলা ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমীর, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুমী আক্তার, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস,এম গোলাম মোস্তফা, উপ-সহকারী প্রকৌশলী শাহরিয়ার আরিফ, অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ উপজেলাটির ১১টি ইউনিয়নের ভেটেরিনারি চিকিৎসক, খামারী উদ্দ্যোক্তা ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাভোগী ক্ষুদ্র নারী উদ্দ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন পৌর শহরের তরুন উদ্দ্যোক্তা সফল খামারী ও ভেটেরিনারি ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান শ্যাকুল, খোরশেদ আলম প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি বলেন, ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকার বিনামুল্যে গবাদীপশু বিতরনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত নারী উদ্দ্যোক্তা ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন সেই সঙ্গে তরুন প্রজন্মদের খামারী উদ্দ্যোক্তার পরামর্শ প্রদানসহ ভেটেরিনারি হাসপাতালের আওতায় চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রকল্প ভিত্তিক গবাদীপশু বিতরন হয়ে থাকে।

প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের সুচনার মধ্যদিয়ে বলতে চাই, এই অঞ্চলের মানুষকে গবাদীপশুর সেবা প্রদান কালে কোনরুপ প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমাকে বলবেন। আমি যথাযথ কার্যকারী পদক্ষেপ গ্রহন করার চেষ্টা করবো।

Advertisement

Popular Post

সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টারের উদ্যোগে নীলফামারীতে আরাফাত রহমান কোকোর স্মরণে প্রমিলা ফুটবল ম্যাচ

জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬