রংপুর ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ নীলফামারীতে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে রূপালী ব্যাংকের প্রচারণা পৌরসভার সংবাদ প্রকাশের পর দুই ওয়ার্ডে তিনটি করে মোট ৬টি সড়কবাতি বরাদ্ধ জলঢাকায় ব্র্যাকের ৩৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, পুরস্কার পেল ১২৬ জন নীলফামারীতে ৬৬ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় ৯৫ বস্তা অবৈধ সার জব্দ পঞ্চগড় সীমান্তে ৫০০ বোতল ভারতীয় ‘ম্যাজিক পেইন রিলিফ’ ট্যাবলেট আটক পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ

  • আবেদ আলী
  • Update Time : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩৩ Time View
Advertisement

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা পপি’র উদ্যোগে উপজেলার ছিট মীরগঞ্জ শালনগ্রাম বহুমুখী কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন জাতের ৭৫০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বেসরকারি উন্নয়ন সংস্থা পপি এনজিও’র ‘বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬’ এর আওতায় এ চারা বিতরণ করা হয়।

Advertisement

​‘পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এ কর্মসূচিতে পপি-রংপুর রিজিওনের কর্মসূচি ব্যবস্থাপক এ কে এম মাজহারুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিট মীরগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজীউর রহমান, বালাগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু জাফর মো. ছালেহ্, সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান এবং বিশিষ্ট ব্যবসায়ী এবিএম মোসফেকুর রহমান দুলাল।

Advertisement

​এ সময় আরও উপস্থিত ছিলেন পপি-জলঢাকা জোনের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহাদৎ হোসেন, বগুলাগাড়ী শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, গাবরুল শাখার শাখা ব্যবস্থাপক আলামিন সরকার, জলঢাকা শাখার শাখা ব্যবস্থাপক বিধান চন্দ্র রায় এবং রংপুর রিজিওনের আইটি অফিসার রাজু ইসলাম। এর আগে অতিথিরা বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করেন।

Advertisement

​অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আঙিনায় চারা রোপণ এবং তা যথাযথভাবে পরিচর্যার আহ্বান জানান। চারা বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা ব্যানার ও চারা হাতে ছবিতে অংশ নেন। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে তারা নিয়ে যায়।

Advertisement

Popular Post

জলঢাকায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় পপি’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি গাছের চারা বিতরণ

Update Time : ০৩:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬