রংপুর ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা সৈয়দপুরে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সৈয়দপুরে সিঁধ কেটে মসজিদের আইপিএস ও ব্যাটারি চুরি ডোমারের চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত বিভিন্ন দেশের নাগরিকের অংশগ্রহণে নীলফামারীতে জেলা ইজতেমা শুরু ডোমার থানা ওসির সাথে যুব রেড ক্রিসেন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জলঢাকায় পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের আওতায় লটারীর মাধ্যমে মহিলাকর্মী নিয়োগ বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৬ ডোমারে উদযাপন “ক্ষতির ভয়ে বিনিয়োগ না করা, জ্ঞান বাড়ানোর সুযোগ হারানো” সৈয়দপুর বিএইউএসটিতে পুঁজিবাজারে বিনিয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নীলফামারীতে পরিবেশদূষণের দায়ে অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা

জলঢাকায় পুলিশের বড় সাফল্য : ৩২টি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক গ্রেপ্তার

  • আবেদ আলী
  • Update Time : ০১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৪২ Time View
Advertisement
Advertisement

নীলফামারীর জলঢাকায় পুলিশের অভিযানে ৩২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক গ্যারেজ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) দুপুরে উপজেলার টেঙ্গনমারী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন পশ্চিম খুটামারা (মমিনটলি) এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্বাস আলী (৫০)।

Advertisement

পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির মামলায় আটক শাহিন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জলঢাকা থানা পুলিশের একটি দল আব্বাস আলীর গ্যারেজ ও এর পেছনের গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোটরসাইকেল উদ্ধার করে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরচক্রের কাছ থেকে কম দামে মোটরসাইকেল কিনে আসছিলেন। তার ব্যবহৃত মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা থাকলেও উদ্ধার হওয়া অধিকাংশ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

Advertisement

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। এ সময় গ্যারেজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement

Popular Post

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারীর বিশ্বমিনি ইজতেমা

জলঢাকায় পুলিশের বড় সাফল্য : ৩২টি চোরাই মোটরসাইকেলসহ গ্যারেজ মালিক গ্রেপ্তার

Update Time : ০১:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬