রংপুর ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপের উদ্বোধন  নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় ইয়াবাসহ আটক ১, জব্দ ১ লাখ ৫২ হাজার টাকা জলঢাকার কৈমারীতে চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়ামের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট নীলফামারীতে শুরু হলো প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফকে বাধা দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কয়েকজন ভারতীয় নাগরিকের সীমান্ত এলাকায় বাঁশের খুঁটি পোঁতার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

জানা গেছে, ৫১ বিজিবির অধীনস্থ পাটগ্রাম সীমান্তের ৮০৬ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা কিছু ভারতীয় নাগরিককে নিয়ে সীমান্তের কাছাকাছি এলাকায় বাঁশের খুঁটি পুঁততে আসে। বিষয়টি নজরে এলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের কাজে বাধা দেয়।

এ সময় সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে কথাকাটাকাটি হয়। তবে বিজিবির বাধার মুখে কোনো ধরনের বেড়া নির্মাণ কাজ শুরু করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় বেড়া নির্মাণের একটি পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। যদিও পরে বিএসএফ দাবি করে, তারা সীমান্তে বেড়া নির্মাণ নয়, বরং ভারতীয় নাগরিকদের জমির সীমানা নির্ধারণের জন্য খুঁটি পুঁততে এসেছিল।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে।

Popular Post

নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার

লালমনিরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টায় বিএসএফকে বাধা দিল বিজিবি

Update Time : ০১:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬