রংপুর ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শোরুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় নীলফামারীতে তরুণ-তরুণীদের কর্মসংস্থানে টিটিসির জব ফেয়ার নীলফামারীর গোড়গ্রাম স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাড. আসাদুজ্জামান খান রিনো জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জলঢাকায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপের উদ্বোধন  নীলফামারীতে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় ইয়াবাসহ আটক ১, জব্দ ১ লাখ ৫২ হাজার টাকা জলঢাকার কৈমারীতে চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়ামের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার সৈয়দপুরে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট

জলঢাকার কৈমারীতে চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়ামের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

  • আবেদ আলী
  • Update Time : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ঐতিহ্যবাহী চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবীতে দুই ঘণ্টাব্যাপী সড়ক বেরিকেড, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।

​কর্মসূচি পালনকালে উত্তেজিত ছাত্র-জনতা ও স্থানীয় প্রতিনিধিরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করেন।

​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করে বলেন, কৈমারী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার রেজওয়ান হোসেন সরকারী গেজেট ও নির্দেশনা তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেকের সাথে আর্থিক লেনদেন ও আঁতাতের মাধ্যমে নিজের গ্রামের হাটকে মাঠ দেখিয়ে একটি অসত্য ও ভিত্তিহীন প্রতিবেদন দাখিল করেছেন। কৈমারী একটি জনবহুল ও প্রাণকেন্দ্র এলাকা, যেখানে আশেপাশের ৪ থেকে ৫টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ নিয়মিত যাতায়াত করেন। তহসিলদার ও ইউপি চেয়ারম্যানের এমন অন্যায় সিদ্ধান্ত কৈমারীবাসীর সাথে চরম বৈষম্যের শামিল। তারা বলেছেন আমরা ইউএনও স্যারকে বিষয়টি অবগত করেও কোনো সুফল পাইনি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, যাযাবর স্পোর্টিং ক্লাবের সভাপতি মোকাররম হোসেন লাল, স্থানীয় শিক্ষক মাহফুজার রহমান তুফান, ব্যবসায়ী খায়রুল আলম মোড়ল, মাওলানা মুক্তি মনিরুজ্জামান, জুলাই যোদ্ধা সম্রাট শাহরিয়ার সেতু ও ফারুক হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মানববন্ধন শেষে ছাত্র-জনতা ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমি কর্মকর্তা (তহসিলদার) রেজওয়ান হোসেন জানান, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠির আলোকে এবং আলোচনা সাপেক্ষেই এই প্রতিবেদন প্রস্তুত করে প্রেরণ করেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সাথে কথা হলে তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী যেখানে খাস জমি রয়েছে সে অনুযায়ী আমরা প্রতিবেদন তৈরি করেছি। তবে এখনও ফাইনাল প্রতিবেদন জমা হয়নি। স্থানীয় জনগণের দাবির বিষয়টি জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করলে হয়তো বা সমাধান হবে।

​এদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক মাঠে তারুণ্যের বিকাশ ও খেলাধুলার প্রসারে অবিলম্বে ‘মিনি স্টেডিয়াম’ ঘোষণা না করা হলে এবং বিতর্কিত প্রতিবেদন সংশোধন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Popular Post

নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শোরুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়

জলঢাকার কৈমারীতে চড়কডাঙ্গা খেলার মাঠে মিনি স্টেডিয়ামের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬