রংপুর ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় গরু জব্দ করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সীমান্তের মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে।
হাবিলদার মো. আব্দুল মমিনের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৭৭৫/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বেরুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে গরু, মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

Update Time : ০১:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬