রংপুর ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত আইডিইবির কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমান অসহায় মা-বাবার শেষ ভরসা সৈয়দপুরের ‘মাহফুজ বৃদ্ধাশ্রম আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন : রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমানকে বিভিন্ন মহলের অভিনন্দন নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা জলঢাকায় লেবার ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক গ্রুপের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন সম্পাদকীয় : ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তি, জব্দ মোবাইল ও সিম আদা, রসুন ও লেবুর দামে বড় লাফ, চাল-ময়দা কিনতেও নাভিশ্বাস ক্রেতাদের

আইডিইবির কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমান

  • আবেদ আলী
  • Update Time : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৩২ Time View
Advertisement
Advertisement

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৩৭ সদস্যের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলার প্রকৌশলী সেলিমুর রহমান। তাঁর এই মনোনয়নে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। অনুমোদিত কমিটিতে প্রকৌশলী কবীর হোসেনকে আহ্বায়ক এবং প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রকৌশলী ও বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনকে হেডকোয়ার্টারের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

Advertisement

কমিটিতে রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছেন জলঢাকার কৃতী সন্তান প্রকৌশলী সেলিমুর রহমান। আইডিইবির সদস্য নম্বর ২৭০৩৪-এর অধিকারী এই প্রকৌশলীর মনোনয়নকে তাঁর পেশাগত ও সাংগঠনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় শুভানুধ্যায়ীরা।

Advertisement

গত ২৪ অক্টোবর তাঁর এই অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শাহজাহান কবির লেলিন এবং স্থানীয় সংগঠন সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের প্রতিনিধিসহ জলঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।

Advertisement

এ ছাড়া নীলফামারী ও জলঢাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতারাও তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সেলিমুর রহমান ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

সংশ্লিষ্টদের মতে, প্রকৌশলীদের অধিকার আদায় এবং পেশাগত উন্নয়নে কার্যকর সাংগঠনিক উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নতুন কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, গঠনতন্ত্র অনুসরণ করে অন্তর্বর্তীকালীন এই কমিটিকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কমিটির দায়িত্ব পালনের কথা রয়েছে। এই সময়ের মধ্যে আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের শর্তও দেওয়া হয়েছে।

Advertisement

Popular Post

জলঢাকায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

আইডিইবির কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমান

Update Time : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬