রংপুর ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সম্পাদকীয় : ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তি, জব্দ মোবাইল ও সিম আদা, রসুন ও লেবুর দামে বড় লাফ, চাল-ময়দা কিনতেও নাভিশ্বাস ক্রেতাদের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের চঞ্চল্যকর তথ্য জানালো পুলিশ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈয়দপুরের ব্যবসায়ী নিহত সৈয়দপুরে গ্যাসের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সাথে সেলফি তুলে উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে নীলফামারীতে পুলিশের নিরাপত্তা ব্রিফিং প্যারেড নীলফামারীতে দ্বিতীয় দিনেও পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন জেলা পরিষদ প্রশাসক

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তি, জব্দ মোবাইল ও সিম

Advertisement
নীলফামারীর ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
Advertisement
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির টহল দল এ অভিযান চালায়।
৫১ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে বিজিবির টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
আটক সেলিম ডিমলা উপজেলার দারাজগঞ্জ ডাকঘর এলাকার আব্দুর রশিদের ছেলে। তাঁর কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক জব্দমূল্য ২২ হাজার টাকা।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির বক্তব্য ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
৫১ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Popular Post

সম্পাদকীয় : ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তি, জব্দ মোবাইল ও সিম

Update Time : ১২:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬