
নীলফামারীর জলঢাকায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে RAISE প্রকল্পের আওতায় কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জলঢাকায় আরডিআরএস বাংলাদেশের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশ, জলঢাকা এলাকার ব্যবস্থাপক নাজিম উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর পশ্চিম জোনের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সরকার (গোলাপ)। এ ছাড়া উপস্থিত ছিলেন RAISE প্রকল্প, রংপুরের ফিল্ড কো-অর্ডিনেটর দীপক চন্দ্র নাথ, ট্রেনিং অফিসার রহমত উল্লাহ এবং সিবিও পার্টনারশিপ ম্যানেজার সোহেল রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থানের পুনরুদ্ধার ও অগ্রগতির লক্ষ্যে পরিচালিত RAISE প্রকল্পের আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে সভায় আলোচনা করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের উৎপত্তি ও ক্রমবিকাশ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্ভাব্য উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া এবং স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি, সম্ভাব্য উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হলে তাঁরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের ও পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
“সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্ভাব্য উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া এবং স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় শিক্ষানবিশ, সম্ভাব্য উদ্যোক্তা, তাঁদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।”
আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টার 

















