রংপুর ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা : বাল্যবিয়ে ও মাদক রোধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত জলঢাকায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে কেক কেটে জাইমা রহমানের জন্মদিন উদযাপন জলঢাকায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত আইডিইবির কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমান অসহায় মা-বাবার শেষ ভরসা সৈয়দপুরের ‘মাহফুজ বৃদ্ধাশ্রম আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন : রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমানকে বিভিন্ন মহলের অভিনন্দন নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা জলঢাকায় লেবার ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক গ্রুপের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন

জলঢাকায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Advertisement
Advertisement

নীলফামারীর জলঢাকায় শিশুদের অধিকার, সুরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement

সোমবার (২৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় (ইউএনও) অফিস কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যসচিব মো. কামরুজ্জামান, জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়।
এ ছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি এসপিসি নুরনাহার, ইএসডিওর টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিশিকান্ত রায় ও টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।

Advertisement

সভায় উপজেলা শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যরাও অংশ নেন। এ সময় নেটওয়ার্কের সভা প্রধান মো. বায়েজিদ বোস্তামী বাপ্পীসহ অন্যান্য সদস্য শিশুদের সুরক্ষা, কল্যাণ ও অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সভায় শিশুদের অধিকার ও নিরাপত্তা জোরদার, তাদের জন্য নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট সবাই শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন এবং সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Advertisement

Popular Post

জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা : বাল্যবিয়ে ও মাদক রোধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

জলঢাকায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬