রংপুর ১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় ডেমোক্রেসিওয়াচ ‘ফেসিং’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান

Advertisement

সাবেক সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্প বর্তমানে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সরকার
ইতোমধ্যে ৮ম ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে এবং শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।
২০২৬ সালের ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা মাসিক ন্যূনতম মজুির ৩২,০০০ টাকা
করার প্রস্তাব দিয়েছেন। পরবর্তী সভা ১৬ নভেম্বর নির্ধারিত রয়েছে।
আমাদের সামনের চ্যালেঞ্জটি স্পষ্ট: এমন একটি সমাধান প্রয়োজন যা শ্রমিকদের জন্য ন্যায্য হবে, কারখানা
মালিকদের জন্য অর্থনৈতিকভাবে টেকসই হবে এবং বাংলাদেশের সুষম অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে। সারা
দেশের জন্য একক ন্যূনতম মজুরি নির্ধারণ করে এই তিনটি লক্ষ্য একসাথে অর্জন করা সম্ভব নয়। এর সমাধান
একক জাতীয় মজুরি নয়; বরং এর সমাধান হলো ৩-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুরি ব্যবস্থা।
“সমাধানটি একক জাতীয় মজুরি কাঠামো নয়; বরং জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনায় তিন-অঞ্চলভিত্তিক
ন্যূনতম মজুির ব্যবস্থা”
এক দেশ, অথচ জীবনযাত্রার ব্যয়ে তিন রকম বাস্তবতা
বাংলাদেশ একক রাষ্ট্র হলেও দেশের সব অঞ্চলে জীবনযাত্রার ব্যয় এক নয়।
ঢাকা ও চট্টগ্রামের মতো বড় নগরীতে একজন পোশাকশ্রমিকের আয়ের উল্লেখযোগ্য অংশ ব্যয় হয় বাসাভাড়া,
খাবার ও যাতায়াতে। এসব শহরে অনেক শ্রমিককে পরিবারের বাইরে ভাড়া বাসায় থাকতে হয়, প্রতিদিনের খাবার
কিনে খেতে হয় এবং কর্মস্থলে যাতায়াতের জন্য গণপরিবহনের ওপর নির্ভর করতে হয়।
অন্যদিকে, ছোট শহর, মফস্বল কিংবা অপেক্ষাকৃত কম ব্যয়বহুল শিল্পাঞ্চলে অনেক শ্রমিক পরিবারের সঙ্গে
বসবাসের সুযোগ পান। ফলে তাঁদের আবাসন ব্যয় তুলনামূলক কম; যাতায়াতেও খরচ হয় কম। কোথাও
কোথাও হেঁটে বা সাইকেলে কর্মস্থলে যাওয়া সম্ভব। ফলে একই অঙ্কের মজুির দেশের সব অঞ্চলে সমান
ক্রয়ক্ষমতা নিশ্চিত করে না।
ন্যূনতম মজুির নির্ধারণে এই বাস্তব পার্থক্য উপেক্ষা করা সমীচীন নয়। আন্তর্জা তিক অভিজ্ঞতাতেও অঞ্চলভেদে
মজুরি নির্ধারণের নজির রয়েছে। চীন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় ভৌগোলিক অবস্থান বা আঞ্চলিক বাস্তবতার
ভিত্তিতে ভিন্ন মজুির কাঠামো চালুআছেÑযদিও দেশভেদে এর কাঠামো ও বাস্তবায়ন-পদ্ধতি আলাদা।
বাংলাদেশেও পরিকল্পিতভাবে তিনটি মজুির-অঞ্চল নির্ধারণ করা গেলে প্রচলিত শিল্পকেন্দ্রের বাইরে বিনিয়োগের
নতুন সুযোগ তৈরি হতে পারে। এতে অপেক্ষাকৃত অনগ্রসর অঞ্চলে কর্মসংস্থান বাড়বে, ঢাকা-চট্টগ্রাম কেন্দ্রিক
শিল্পের অতিরিক্ত ঘনত্ব কমবে এবং আঞ্চলিক বৈষম্য হ্রাসের পথও প্রশস্ত হবে।
প্রথম প্রস্তাব: তিন-অঞ্চলভিত্তিক মজুরি, পার্থক্য শুধু বাসাভাড়া ভাতায়
ব্যবস্থাটিকে সহজ, স্বচ্ছ এবং প্রশাসনিকভাবে বাস্তবায়নযোগ্য রাখতে প্রস্তাব করছিÑতিনটি জোনেই মূল বেতন,
খাদ্য ভাতা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা অভিন্ন থাকবে। অঞ্চলভেদে পার্থক্য থাকবে কেবল বাসাভাড়া
ভাতায়, কারণ আবাসন ব্যয়ই বড় শহর ও অপেক্ষাকৃত কম ব্যয়বহুল এলাকার জীবনযাত্রার ব্যয়ের অন্যতম প্রধান
ব্যবধান।
প্রস্তাবিত ভৌগোলিক শ্রেণিবিন্যাস হতে পারে:  জোন ১- প্রধান শিল্পনগরী: ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ উচ্চ আবাসন ব্যয়ের শিল্পাঞ্চল।
 জোন ২- মাঝারি ব্যয়ের শহর: সিলেট, কুমিল্লা, খুলনাসহ মধ্যম ব্যয়ের শহর ও শিল্পাঞ্চল।
 জোন ৩- কম ব্যয়ের শহর ও শিল্পাঞ্চল: রংপুর, দিনাজপুর, রাজশাহী, বরিশাল এবং সমপর্যায়ের অন্যান্য
এলাকা।
আলোচনার সুবিধার্থে প্রবেশপর্যায়ের (এন্ট্রি-লেভেল) মজুরি কাঠামোর একটি উদাহরণ নিচে দেওয়া হলো। এটি
চূড়ান্ত সুপারিশ নয়; বরং অঞ্চলভেদে আবাসন ব্যয়ের পার্থক্য কীভাবে মজুরি কাঠামোয় প্রতিফলিত হতে পারে,
তার একটি প্রস্তাবিত চিত্র।
বেতনের উপাদান জোন ১: প্রধান
শহর
জোন ২: মাঝারি
ব্যয়ের শহর
জোন ৩: কম ব্যয়ের
শহর
মূল বেতন ৮,৫০০ টাকা ৮,৫০০ টাকা ৮,৫০০ টাকা
বাসাভাড়া ভাতা ৪,২৫০ টাকা ৩,০০০ টাকা ২,১২৫ টাকা
খাদ্য ভাতা ১,৫০০ টাকা ১,৫০০ টাকা ১,৫০০ টাকা
চিকিৎসা ভাতা ৫০০ টাকা ৫০০ টাকা ৫০০ টাকা
যাতায়াত ভাতা ৫০০ টাকা ৫০০ টাকা ৫০০ টাকা
মোট মাসিক বেতন
(গ্রেস)
১৫,২৫০ টাকা ১৪,০০০ টাকা ১৩,১২৫ টাকা
এই কাঠামোয় বড় শহরের শ্রমিকেরা তুলনামূলক বেশি বাসাভাড়া ভাতা পাবেন, আর কম ব্যয়ের অঞ্চলের
শ্রমিকদের ক্ষেত্রেও স্থানীয় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নিশ্চিত হবে। একই সঙ্গে নতুন কারখানা
গ্রামীণ ও অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় স্থাপনে উদ্যোক্তারা উৎসাহিত হতে পারেন। ফলে কমর্স ংস্থান সৃষ্টি হবে
সেই সব এলাকাতেই, যেখানে নতুন কাজের সুযোগের প্রয়োজন সবচেয়ে বেশি। বিষয়টি অত্যন্ত স্পষ্ট। শ্রমিকরা
এটি বঝু তে পারেন, মালিকরা সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারেন এবং সরকার তা বাস্তবায়ন করতে পারে।
দ্বিতীয় প্রস্তাব: শুধুমাত্র মূল বেতনের (ইধংরপ) ওপর বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট
বর্তমানে ইপিজেড শ্রমিকদের জন্য মূল বেতনের ওপর ১০% এবং বিডা (ইওউঅ) নিবন্ধিত প্রতিষ্ঠানের
শ্রমিকদের জন্য ৯% বার্ষিক ইনক্রিমেন্টের যে ব্যবস্থা রয়েছে, তা অত্যন্ত বেশি। এটি কারখানা মালিকদের জন্য
বড় বোঝা, নতুন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে এবং মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে।
একটি টেকসই মজুরি নীতিতে শ্রমিকের ক্রয়ক্ষমতা রক্ষা এবং শিল্পের ক্রমবর্ধমান ব্যয় বহনের সক্ষমতা- দুই
দিকই বিবেচনায় রাখতে হবে। তাই মোট বা গ্রস বেতনের ওপর শতাংশের হিসাবে ইনক্রিমেন্ট না দিয়ে কেবল
মূল বেতনের ওপর বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্র¯াÍ ব বিবেচনা করা যেতে পারে। এতে নিয়মিত মজুির
বৃদ্ধি অব্যাহত থাকবে, আবার ভাতা-সহ পুরো বেতন কাঠামোর ওপর একই হারে ব্যয় বৃদ্ধির চাপও পড়বে না।
মজুরি নির্ধারণে উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের বাস্তবতা
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বর্তমানে স্বল্পমূল্যের উৎপাদনের ফাঁদে (ষড়-িাধষঁব ঃৎধঢ়) আটকা পড়েছে।
এখন স্বল্পমূল্যের উৎপাদননির্ভরতার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে হবে। শ্রমিকের উৎপাদনশীলতা, প্রযুক্তির ব্যবহার,
অটোমেশন এবং পণ্যের বিক্রয়মূল্য- এসবের সঙ্গে সামঞ্জস্য না রেখে শুধু মজুরি ব্যয় বাড়ানো হলে বিশেষত ছোট
ও মাঝারি কারখানাগুলো চাপে পড়তে পারে। কোনো কোনো প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হলে তার
অভিঘাত পড়বে শ্রমিকের কর্মসংস্থান ও দেশের রপ্তানি আয়ে।
বাংলাদেশের অর্থনৈতিক বিতর্কে একই সঙ্গে দুটি চাপ স্পষ্ট: একদিকে শিল্পের সীমিত বৈচিত্র্েযর কারণে শিক্ষিত
তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না; অন্যদিকে তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। শ্রমিক প্রতিনিধিরা মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি
তুলেছেন। মালিকপক্ষের বক্তব্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রতি ঘণ্টার
উৎপাদনশীলতা কম এবং মুনাফার পরিসর সীমিত; ফলে প্রস্তাবিত মজুির কাঠামো বহন করা কঠিন হতে পারে।
শিক্ষিত বেকারত্ব: আড়ালে থাকা বড় সংকট
বাংলাদেশের সামগ্রিক বেকারত্বের হার ৩.৬৬ থেকে ৪.৪৮ শতাংশের মধ্যে- এমন পরিসংখ্যান সামগ্রিক
পরিস্থিতির একটি চিত্র দিলেও বিশ্ববিদ্যালয়-শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট পুরোপুরি তুলে ধরে না।
 স্নাতক বেকারতের¡ ঊর্ধ্বগতি: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে
দেশে বেকার স্নাতকের সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার; ২০২৪ সালে তা বেড়ে ৮ লাখ ৮৫ হাজারে
দাঁড়িয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বরের আšজÍর্ া তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে বলা
হয়েছে, ১৫–২৪ বছর বয়সী উচ্চমাধ্যমিক-পরবর্তী শিক্ষিত তরুণদের প্রায় ৩৬ শতাংশ বেকার, যেখানে
সামগ্রিক যুব বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ।
 চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা: প্রতিবছর আনুমানিক ২২-২৩ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেন;
তাঁদের মধ্যে প্রায় ৭ লাখ ৫০ হাজার বিশ্ববিদ্যালয়-স্নাতক। বিডিজবসের ২০২৬ সালের প্রথমার্ধের তথ্য
অনুযায়ী, প্রতিটি বিজ্ঞাপিত পদের বিপরীতে গড়ে ৫১৩ জন প্রার্থী আবেদন করেছেন, যা সীমিত হোয়াইট-
কলার (অফিসিয়াল) চাকরির জন্য চরম প্রতিযোগিতার চিত্র তুলে ধরে।
এই প্রেক্ষাপটে তৈরি পোশাকশিল্পের মতো বৃহৎ কর্মসংস্থানমুখী খাতের সক্ষমতা ধরে রাখা জরুরি। তবে
কর্মসংস্থান টিকিয়ে রাখার যুক্তি দেখিয়ে শ্রমিকের ন্যায্য মজুিরর প্রশ্ন এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই। প্রয়োজন
এমন নীতি, যা উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগের সঙ্গে মজুরি বৃদ্ধিকে যুক্ত করবে এবং শিল্পের ভেতরে ও
বাইরে নতুন কর্মসংস্থানের পথ খুলবে।
ব্যয়-প্রতিযোগিতার সূক্ষ্ম ভারসাম্য
ন্যূনতম মজুরি যদি ২৪২ ডলারে (শ্রমিকদের প্রস্তাবিত ৩০,০০০ টাকা) উন্নীত করা হয়, তবে বাংলাদেশের মজুরি
কাঠামো ভারতের মানদ-কেও ছাড়িয়ে যাবে। এতে বাংলাদেশ তার প্রধান ব্যয়-সাশ্রয়ী সুবিধা হারাবে এবং কম
খরচে পণ্য খুঁজছে এমন আšজÍর্ াতিক ব্র্যান্ডগুলোর কাছে দেশটি আকর্ষণ হারাবে। বার্তা সংস্থা ‘আন্ডারলাইনস’
(টহফবৎষরহবং)-এর মতে, “মজুরির প্রতিটি বড় ধাক্কা ব্র্যান্ডগুলোকে ভিয়েতনাম বা ইথিওপিয়ার দিকে ঝুঁকতে
বাধ্য করে।” ঝুঁকি এড়াতে খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলো ইতোমধ্যেই বিকল্প উৎস (সোর্সিং গন্তব্য) খুঁজতে শুরু
করেছে।
এখানে বিষয়টি কেবল মজুরির অঙ্ক নয়; উৎপাদনশীলতা, পণ্যের গুণমান, সময়মতো সরবরাহ, অবকাঠামো,
জ্বালানি, লজিস্টিকস এবং ব্যবসায়িক পরিবেশ- সব মিলিয়েই একটি দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা নির্ধারিত
হয়। তাই মজুির নীতিকে এসব উপাদান থেকে বিচ্ছিন্ন করে দেখা ঠিক হবে না।
বিদেশের অভিজ্ঞতা: ফিলিপাইন ও ভিয়েতনাম
অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশের অভিজ্ঞতা দ্রুত ও অপরিকল্পিত মজুরি বৃদ্ধির অনাকাক্সিক্ষত পরিণতি সম্পর্কে
এক কঠোর সতর্কবার্তা দেয়।
 ফিলিপাইন: বিনিয়োগ হারানোর এক সতর্কতামূলক দৃষ্টাš:Í ফিলিপাইনের একসময়ের শক্তিশালী পাদুকা
ও পোশাক খাত ক্রমাগত মজুরি বৃদ্ধির কারণে ধ্বংস হয়ে গেছে; যার ফলে দেশটি বাংলাদেশ, কম্বোডিয়া
ও ভিয়েতনামের মতো কম খরচের প্রতিবেশী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি। জয়েন্ট
ফরেন চেম্বার্স অব দ্য ফিলিপাইন স্পষ্টভাবে জানিয়েছে যে, “উচ্চ ন্যূনতম মজুিরর কারণে ফিলিপাইন
থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) চলে যাচ্ছে।” ১৯৭০ থেকে ২০১০ সালের মধ্যে
ফিলিপাইন মাত্র ৩৪ বিলিয়ন ডলার এফডিআই আকর্ষণ করতে পেরেছে, যেখানে ভিয়েতনাম ৫৭ বিলিয়ন এবং থাইল্যান্ড ১০৯ বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে-এই বিশাল ব্যবধানের সরাসরি কারণ
হলো ফিলিপাইনের উচ্চ শ্রমব্যয়। সাম্প্রতিক সময়ে দেশটির পোশাক খাত মাত্র তিন বছরে ৫০,০০০
কর্মসংস্থান হারিয়েছে এবং সামান্য মজুরি বৃদ্ধির পরও বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। একটি শিল্প
সংগঠন সতর্ক করে বলেছে যে, প্রস্তাবিত ১০০ পেসো মজুরি বৃদ্ধি শ্রমব্যয় ২১% বাড়িয়ে দিতে পারে, যা
বিনিয়োগকারীদের ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় সরে যেতে প্ররোচিত করবে।
 ভিয়েতনাম: ক্রমবর্ধমান মজুিরর মাশুল: চীন থেকে সরে আসা বিনিয়োগের সুবিধাভোগী হিসেবে পরিচিত
ভিয়েতনামও এখন নিজস্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির ন্যূনতম
মজুরি সাড়ে চার গুণ বেড়েছে। যদিও অনেক কোরিয়ান প্রতিষ্ঠান সেখানে রয়ে গেছে, তবে তারা বিশেষ
করে টেক্সটাইল ও পাদুকা খাতে ব্যবসায়িক পরিবেশ অবনতির কথা জানাচ্ছে। ভিয়েতনামের ক্রমবর্ধমান
মজুরি ও শ্রমব্যয়ের চাপে বেশ কিছু ব্যয়-সংবেদনশীল চীনা ও আমেরিকান কোম্পানি ইতোমধ্যে ব্যবসা
গুটিয়ে নিতে শুরু করেছে এবং ক্রয়াদেশ আবার চীনে ফিরে যাচ্ছে।
এই অভিজ্ঞতাগুলোর মূল শিক্ষা হলো, মজুির বৃদ্ধির প্রশ্নকে শিল্পের সামগ্রিক প্রতিযোগিতা ও উৎপাদনশীলতা
বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে যুক্ত করতে হবে। কেবল কম মজুরির ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে
থাকা সম্ভব নয়; আবার উৎপাদনশীলতা ও বাজারের বাস্তবতা বিবেচনা না করে ব্যয় বাড়ালেও ঝুঁকি তৈরি হতে
পারে।
ইথিওপিয়ার চ্যালেঞ্জ: নতুন প্রতিযোগী, নতুন বাস্তবতা
বাংলাদেশের সামনে প্রতিযোগিতার আরেকটি বাস্তবতা হলো ইথিওপিয়ার মতো নতনু উৎপাদনকেন্দ্রের উত্থান।
দেশটি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কম শ্রমব্যয়কে একটি সুবিধা হিসেবে তুলে ধরছে। ইথিওপিয়ার পোশাক
শ্রমিকরা মাসে মাত্র ২৬ ডলার আয় করেন-যা বাংলাদেশের বতর্ম ান ৯৫ ডলার ন্যূনতম মজুরির প্রায় এক-
চতুর্থাংশ। এইচঅ্যান্ডএম (ঐ্গ)-এর মতো ব্র্যান্ডগুলো ইথিওপিয়ায় ক্রয়াদেশ স্থানান্তরের সরাসরি কারণ
হিসেবে দেশটির “শ্রমব্যয়ের তুলনামূলক সুবিধার” কথা উল্লেখ করেছে। বাংলাদেশ যদি অতিরিক্ত মজুরি বাড়িয়ে
স্বল্পমূল্যের বাজার থেকে ছিটকে পড়ে, তবে ইথিওপিয়াসহ অন্যান্য স্বল্প-মজুরির দেশগুলো সেই বিনিয়োগ লুফে
নিতে প্রস্তুত রয়েছে।
তবে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান শুধু কম মজুরির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দক্ষ শ্রমশক্তি,
উৎপাদনশীলতা, দ্রুত সরবরাহ, শিল্প-অবকাঠামো, সামাজিক ও পরিবেশগত মান এবং নির্ভরযোগ্য ব্যবসায়িক
পরিবেশ-এসব ক্ষেত্রেও অগ্রগতি প্রয়োজন।
বাংলাদেশের উন্নয়নে ঝুঁকির ব্যাপ্তি
তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতে প্রায় ৪০ লাখ মানুষের
কর্মসংস্থান হয়েছে; দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে এবং জিডিপিতে এর
অবদান প্রায় এক-দশমাংশ। ফলে এই শিল্পে বিনিয়োগ, উৎপাদন বা রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লাগলে তার
প্রভাব শুধু কারখানা বা শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; তা সামগ্রিক অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে।
বিদেশি বিনিয়োগ (এফডিআই) কেবল কারখানার চাকরির বিষয় নয়; এর মাধ্যমে প্রযুক্তি হস্তাšরÍ , দক্ষতা উন্নয়ন
এবং বৈশ্বিক মলূ ্য শৃ
ঙ্খলে (গ্লোবাল ভ্যালুচেইন) অন্তভুর্ িক্ত ঘটেÑযা স্বল্পমূল্যের উৎপাদন থেকে উত্তরণ এবং
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের সফল উত্তরণের ঘোষিত লক্ষ্যের জন্য অপরিহার্য।
বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ স্থগিত করেন বা অন্যত্র সরিয়ে নেন, তখন কেবল বর্তমান কর্মসংস্থানই হারায়
না, বরং ভবিষ্যতে শিল্পের মানোন্নয়নের সক্ষমতাও নষ্ট হয়। বিনিয়োগকারীরা যখন নতুন বিনিয়োগ স্থগিত করেন
বা অন্য দেশে সরে যান, তখন বর্তমান কর্মসংস্থানের পাশাপাশি ভবিষ্যৎ শিল্প-উন্নয়নের সুযোগও সংকুিচত হয়। এগিয়ে যাওয়ার পথ: ন্যায্যতা ও টেকসই প্রতিযোগিতার সমন্বয়
এই আলোচনা কোনোভাবেই ন্যায্য মজুরির দাবির বিরোধিতা নয়। শ্রমিকের জীবনধারণের উপযোগী আয় নিশ্চিত
করা ন্যায়সংগত; তাঁদের শ্রম, দক্ষতা ও উৎপাদনশীলতাই তৈরি পোশাকশিল্পের সাফল্যের ভিত্তি। আসল চ্যালেঞ্জ
হলো বিনিয়োগে আকস্মিক ধস না নামিয়ে কীভাবে মজুরি বৃদ্ধি করা যায়।
এই বিবেচনায় অঞ্চলভিত্তিক জীবনযাত্রার ব্যয় ও আবাসন ব্যয়ের পার্থক্যকে ¯ী^ কৃতি দিয়ে তিন-জোনভিত্তিক
ন্যূনতম মজুির ব্যবস্থা একটি বিবেচনাযোগ্য বিকল্প হতে পারে। এতে ঢাকার মতো উচ্চ ব্যয়ের শহরে শ্রমিকদের
আবাসন ব্যয়ের চাপ মোকাবিলায় তুলনামূলক বেশি ভাতা দেওয়া সম্ভব হবে; একই সঙ্গে মফস্বল ও অপেক্ষাকৃত
কম ব্যয়ের অঞ্চলের কারখানাগুলোর জন্য বাস্তবসম্মত ব্যয় কাঠামো বজায় রাখা যাবে। এর ফলে শিল্পের
ভৌগোলিক বিকেন্দ্রীকরণ এবং নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে।
তবে এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে হলে জোন নির্ধারণের আগে নির্ভরযোগ্য উপাত্তের ভিত্তিতে অঞ্চলভিত্তিক
জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে বাসাভাড়া, খাদ্য ও যাতায়াত ব্যয় নিয়মিত পর্যালোচনা করা প্রয়োজন। শ্রমিক,
মালিক, সরকার ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বচ্ছ মানদ- নির্ধারণ করতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা
বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি আধুনিকীকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি কারখানার সক্ষমতা বাড়ানোর জন্য সহায়ক
উদ্যোগ নিতে হবে।
বিশ্ববাজারের বাস্তবতা উপেক্ষা করে মজুরি নীতি প্রণয়ন করলে তার ফল উল্টো হতে পারে। শ্রমিককে দারিদ্র্য
থেকে মুক্ত করার লক্ষ্য পূরণের বদলে কারখানা বন্ধ, ক্রয়াদেশ কমে যাওয়া এবং বিনিয়োগ সরে যাওয়ার কারণে
তাঁরা বেকারতের¡ ঝুঁকিতে পড়তে পারেন। তাই নিম্নতম মজুরি বোর্ড, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক সংগঠন
এবং সরকারÑসবার দায়িত্ব হলো ন্যায্য মজুরি ও শিল্পের টেকসই সক্ষমতার মধ্যে একটি বাস্তবসম্মত সমঝোতায়
পৌঁছানো।
বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত এমন একটি তৈরি পোশাকশিল্প, যেখানে শ্ির মক ন্যায্য পারিশ্রমিক পাবেন,
উদ্যোক্তারা দায়িত্বশীলভাবে বিনিয়োগ করতে পারবেন এবং দেশ বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে
রাখতে পারবে। তিন-অঞ্চলভিত্তিক মজুির কাঠামো সেই বৃহত্তর লক্ষ্য অর্জনের পথে একটি বাস্তবভিত্তিক নীতিগত
প্রস্তাব হতে পারে।
প্রস্তুতকারক:
ড. এম. এ. মান্নান

মোবাইল নং: +৮৮০১৩০৬৪২২৭৮০ । ই-মেইল: সধহহধহসধ৫৫৩@মসধরষ.পড়স
ড. এম. এ. মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল
সায়েন্স (এলএসই) থেকে জনমিতিতে (ডেমোগ্রাফি) এমএসসি এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে
পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। গবেষণা ও পরামর্শক হিসেবে ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ড. মান্নান
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) যোগদান করেন এবং ২০১৫ সালে সিনিয়র রিসার্চ ফেলো
হিসেবে অবসর গ্রহণের আগ পর্যন্ত সেখানে গবেষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউএসএআইডি
(টঝঅওউ), ইউএনএফপিএ (টঘঋচঅ), বিশ্বব্যাংক, ইউনিসেফ, ইউএনডিপি, কেয়ার, আইসিআরডব্লিউ,
সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল ও অ্যাকশনএইড-সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং সরকারের
বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সহায়তায় পরিচালিত অসংখ্য গবেষণা ও মূল্যায়ন কার্যক্রমে নেতৃত্ব  ও অবদান
রেখেছেন।

Advertisement
Advertisement

Popular Post

Update Time : ১১:২০:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬