রংপুর ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জলঢাকায় ডেমোক্রেসিওয়াচ ‘ফেসিং’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু

Advertisement

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ, রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারে ইজিবাইকের ধাক্কায় ৮ বছরের এক শিশু শিক্ষার্থী  ওমর ফারুকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

Advertisement
Advertisement

রবিবার ১৫ নভেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারির শিক্ষার্থী এবং চান্দখানা কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা স্কুল যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ইজিবাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ইজিবাইকটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে সেখানকার  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তিনি সকাল থেকে বিদ্যালয়ের ভেতরে ছিলেন। মানুষের চিৎকার ভিড় দেখে বাইরে এসে জানতে পারি স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় আমার বিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানেকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানায়, খবর পাওয়ার পর থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.

Advertisement

Popular Post

ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান

কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু

Update Time : ০৬:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬