রংপুর ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ অননুমোদিত হর্ন ব্যবহারে বিআরটিএর কড়া হুশিয়ারি: আইনের ব্যত্যয়ে কঠোর শাস্তির নির্দেশ ফ্যামিলি কার্ড কোনো ভাঁওতাবাজি ছিল না, দ্রুতই বাস্তবায়ন হবে: এমপি বিলকিস ইসলাম জলঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জুলাই অভ্যুত্থান স্মরণে নীলফামারীতে ‘গানে গানে জুলাই’ চাকরীর দেওয়ার নাম করে ১৭ লাখ টাকা প্রতারণা,গ্রেপ্তার ৪ কঠোর তদারকিতে বদলে গেছে নীলফামারী জেনারেল হাসপাতালের চিত্র ডোমারে আবাদী ডাঙ্গা জমির বর্তমান বাজার মূল্য ক্ষতিপূরনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নে মেডিকা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের শুভ উদ্বোধন মানবতার স্পর্শে এক অনন্য দৃষ্টান্ত হতদরিদ্রদের মুখে হাসি ফুটলো 

ফ্যামিলি কার্ড কোনো ভাঁওতাবাজি ছিল না, দ্রুতই বাস্তবায়ন হবে: এমপি বিলকিস ইসলাম

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেছেন, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ডের অঙ্গীকার কোনো ভাঁওতাবাজি ছিল না। একটি রাজনৈতিক মহল বিষয়টিকে রাজনৈতিক ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলা উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এমপি বিলকিস ইসলাম স্বপ্না বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম চলছে। খুব অল্প সময়ের মধ্যেই এ কর্মসূচি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সব ধরনের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা যোগ্য ব্যক্তিরা কোনো ধরনের অনিয়ম বা ঘুষ ছাড়াই পাবেন।
অতীতে ভাতা পেতে অনেক অসহায় মানুষকে অসাধু ব্যক্তিদের কাছে অর্থ ব্যয় করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সেই পরিস্থিতির অবসান ঘটবে। যোগ্য ব্যক্তিরা শুধু নিবন্ধন করলেই প্রয়োজনীয় সরকারি সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে।
অনুষ্ঠানে প্রায় দেড় হাজার ভাতাপ্রত্যাশীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন অনেক বেশি সচেতন। যারা অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের আশায় ছিলেন, তাদের সেই সুযোগ আর থাকবে না। সরকার বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এর আগে এমপি বিলকিস ইসলাম স্বপ্না ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান যৌথভাবে ভাতা ও কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা এবং কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন।
মেলায় তিনজন হতদরিদ্র কৃষকের মাঝে কৃষিঋণ বিতরণ করা হয়। পাশাপাশি আগতদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও রাখা হয়।
Popular Post

পঞ্চগড়ে ৫৬ বিজিবির অভিযানে ৭০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ

ফ্যামিলি কার্ড কোনো ভাঁওতাবাজি ছিল না, দ্রুতই বাস্তবায়ন হবে: এমপি বিলকিস ইসলাম

Update Time : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬