রংপুর ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নীলফামারীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, শহীদ রুবেল ইসলামের কবর জিয়ারত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ রুবেল ইসলামের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে শহীদ রুবেল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির জন্য তাঁর অসামান্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও আত্মদানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

নীলফামারীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, শহীদ রুবেল ইসলামের কবর জিয়ারত

Update Time : ০৫:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬