রংপুর ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা

ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) শহরে একটি গণমিছিল ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা বিএনপির সভাপতি আলহাজ আবদুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরী, জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের পিতা বেলাল হোসেন, বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি, এরশাদ হোসেন পাপ্পু, আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, ছাত্রদল সভাপতি হোসেন মোহাম্মদ আরমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, প্রচার সম্পাদক আবু সরকার, জুয়েল চৌধুরী, আনিসুল হক চৌধুরী, জিয়াউর হক জিয়া, শামসুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার, দেশপ্রেম ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি বিলকিস ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক আদর্শকে আরও সুদৃঢ় করতে অনুপ্রেরণা জোগায়। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভার সমাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির গণমিছিল ও আলোচনা সভা

Update Time : ০৩:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬