রংপুর ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে গুরুত্বারোপ

বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনা, অপচয় রোধ এবং সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে নীলফামারীতে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় নীলফামারী গণপূর্ত বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ সাকিউজ্জামান, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিবৃন্দ, কমিটির সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যুতের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনা, সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিতকরণ, অপচয় রোধ এবং সরকারি-বেসরকারি পর্যায়ে বিদ্যুতের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
এ সময় বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। বিদ্যুতের অপচয় কমাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করার বিষয়ে সভায় আলোচনা হয়।
সভায় জেলার বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর, সুশৃঙ্খল ও সাশ্রয়ী করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে গুরুত্বারোপ

Update Time : ১২:০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬