রংপুর ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নতুন কুঁড়ি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডোমারের মেয়ে অথৈ ডোমার উপজেলায় এসএসসির ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন শিক্ষার্থী আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, লিটারে ১০ টাকা বৃদ্ধির প্রস্তাব মাদ্রাসা শিক্ষা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৪৮ জন পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার ট্যাপেন্টাডল আটক বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহারে গুরুত্বারোপ বিশ্বকবির প্রয়াণ দিবসে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন জলঢাকায় ১৪৭ বোতল ভারতীয় স্ক্রাফ সিরাপ সহ আটক তিন  রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন খাল খনন প্রকল্পে প্রশংসনীয় অবদান রাখায় ইউএনও শায়লা সাঈদ তম্বীসহ ৮৩ জনকে সংবর্ধনা প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডোমার উপজেলায় এসএসসির ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন শিক্ষার্থী

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে জিপিএ -৫ পেয়েছে ১৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৩০ জন সহ উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থীদের মধ্যে একজন উত্তীর্ণ হতে পারেনি।

সোমবার (১০ই আগস্ট) সকালে প্রকাশিত এসএসসি (মাধ্যমিক) পরীক্ষার ফলাফলে ডোমার উপজেলার মোট ২,৮৪৪ জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১,৬৩২ জন। এবার গড় পাসের হার ৫৭.৩৮ ভাগ।
এসএসসি ফলাফলে উপজেলায় প্রথম স্থান অধিকারী আটিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ১৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪২ জন। এবার বিদ্যালয়টি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। গড় পাসের হার ৭৪ দশমিক ৩৫ ভাগ।

ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৬৭ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। গড় পাস ৮৮ দশমিক ০৬ ভাগ।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯৮ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন পরীক্ষার্থী। এবার গড় পাসের ৬০ দশমিক ৪৯ ভাগ।

খাটুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। মোট ১৭১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২১ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৭৬ ভাগ।

চিলাহাটি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জনের মধ্যে ৮৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৭৩ ভাগ।
মটুকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৭২ জনের মধ্যে উত্তীর্ণ ১১৯ জন। গড় পাসের হার ৬৯ দশমিক ১৯ ভাগ।
চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় থেকে ২৫৩ জন শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৯ জন। পাসের হার ৬২.৮৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১১ জন পরীক্ষার্থী।

সোনারায় উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। মোট ১২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯০ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৩১ ভাগ।

এছাড়াও হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন, ডোমার বালিকা বিদ্যা নিকেতন ও মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে ৫ জন, বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যথাক্রমে ৩ জন, কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয় ও গোমনাতী উচ্চ বিদ্যালয় থেকে দুই জন, গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ, পাঙ্গা মহেশ লালা উচ্চ বিদ্যালয়, মটুকপুর সপ্তর্ষী বিদ্যাপীঠ, বাগডোকরা নিমোজখানা বিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছেন।

তবে, উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পারেনি কেউ। শতভাগ অকৃতকার্য (ফেইল) হওয়ার রেকর্ড করেছে বিদ্যালয়টি।

অপরদিকে দাখিল ফলাফলে ডোমার উপজেলার মোট ৪৬১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭১ জন। পাসের হার ৩৭. ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ২ জন।

ডোমার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে মোট ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩৬ জন। গড় পাসের হার ৪০.৯১ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন পরীক্ষার্থী।

চিলাহাটি জামেউল-উলুম ফাজিল মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ১ জন। মোট ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৮ জন। পাসের হার ৩৫ দশমিক ৮৫ ভাগ।

এদিকে, এসএসসি (ভোকেশনাল) ফলাফলে ডোমার উপজেলার ৬টি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। মোট ১৪৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০৩ জন। গড় পাসের হার ৭০ দশমিক ৫৫ ভাগ।

সোনারায় উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) থেকে অংশগ্রহণ করা ৪৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪১ জন পরীক্ষার্থী। গড় পাস ৮৯. ১৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১ জন।

Popular Post

নতুন কুঁড়ি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডোমারের মেয়ে অথৈ

ডোমার উপজেলায় এসএসসির ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১৬০ জন শিক্ষার্থী

Update Time : ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬