
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ “স্বপ্নের পথে, বিজয়ের সাথে, ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই শ্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া অধিদপ্তরের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ডোমারের মেয়ে আফনান জামান অথৈ।
গত,,,,, বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকায় নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (প্রশাসন অনুবিভাগ) মাহফুজুল আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) মাহবুবুর রহমান, বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসাইন, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
আমার নাম আফনান জামান অথৈ।


২০২৫-২৬ সালে নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠান শুরু হলে রেজিস্ট্রেশন করে ঢাকা বিভাগের ডেমরা থানার প্রত্যন্ত অঞ্চল থেকে দলের অধিনায়ক হিসেবে টিমকে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্তরে সাফল্যে অর্জন করি। এবং আমি নিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান নিয়ে সর্বস্তরে সেরা বিবেচিত হই। এবং শেষ পর্যন্ত বিভাগীয় পর্যায়ে এসে বাংলাদেশের শীর্ষে আমার নাম লেখাতে সক্ষম হই।
তিনি আরও বলেন, ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৩৬ বলে ৮৯ রান করে থানা পর্যায়ে সাফল্য অর্জন করি এবং বিভাগীয় পর্যায় দলকে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ রান করি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সব বিভাগকে পিছিয়ে ফেলে আমি ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হই। পরিশেষে তিনি বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে সবার শীর্ষে বাংলাদেশের নাম অক্ষুন্ন রাখতে চাই, তাই আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারী 


















