রংপুর ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত পঞ্চগড়ে মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধন নীলফামারী বড় মাঠ দখলমুক্ত, অবৈধ দোকান উচ্ছেদে স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থীসহ মাঠপ্রেমীদের কাঠের সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি জলঢাকায় সুকণ্ঠ আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও আবৃত্তি উৎসব জলঢাকায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা মৃত্যুর একযুগ পেরিয়ে গেলেও অমর হয়ে রয়েছেন ভোগডাবুড়ী ইউনিয়নের সফল চেয়ারম্যান খোকন নাঈমের উদ্যোগে বদলে গেছে মাদকের অভণ্যনগর কমোর ঢুলার মোড়ে মাদক ব্যবসা বড় মাঠ দখলমুক্তে প্রশাসনের অভিযান স্বস্তি খেলোয়াড়-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে, ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিল প্রশাসন নতুন কুঁড়ি ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডোমারের মেয়ে অথৈ

ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারীয়ান (NYN)-এর উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি. মজুমদার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর গণমানুষের নেতা, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ কর্মজীবন ও নিজ জেলা তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এর সহধর্মিণী তামান্না ইয়াসমিন,ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিন, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি এবং নীলসদের গ্রুপের চেয়ারম্যান; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই জনাব রবিউল ইসলাম; মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আসাদ মাহমুদুল ইসলাম; সম্মানিত ঢাবি অ্যালামনাই জনাব রুহুল আমিন; ঢাবি এনওয়াইএন অ্যালামনাই জনাব রেদওয়ানুল হক বাবু; ঢাবি এনওয়াইএন অ্যালামনাই ও জাতীয় বিতার্কিক জনাব উত্তম রায় এবং এনওয়াইএনের সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জুলফিকার আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা।
বক্তারা বলেন, নীলফামারীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এনওয়াইএনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও নীলফামারীর উন্নয়নে অবদান রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে নীলফামারী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী, সিনিয়র শিক্ষার্থী, এনওয়াইএনের অ্যালামনাই এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Popular Post

ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ঢাবিতে নীলফামারীর কৃতী শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

Update Time : ১০:০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬