রংপুর ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ

জাতীয়তাবাদী যুবদলের সৈয়দপুর সদর উপজেলা শাখার দীর্ঘ প্রতীক্ষিত আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে মো.সানারুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।গত শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হওয়ায় সৈয়দপুর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।নতুন নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী,আগামী ৩০ দিনের মধ্যে সৈয়দপুর সদর উপজেলা যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করা হবে।একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন,নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।দীর্ঘদিন পর উপজেলা যুবদলের নতুন নেতৃত্ব পাওয়ায় সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

সৈয়দপুর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক হলেন সানারুল ইসলাম

Update Time : ০৩:১৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬